1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী

কবিতা

-মোঃ আসাদুজ্জামান বাচ্চু।
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৩৯ বার পড়া হয়েছে

“ভূবন জুড়ে অন্ধকার”

-মোঃ আসাদুজ্জামান বাচ্চু।
এখনো স্বর্গীয় বিধানে চলে মহাবিশ্ব
নিয়মিত সুর্যোদয় ঘটে পৃথিবীতে
গাছের পাতায় খেলা করে বাদামী রোদ
কুমড়ো ফুলে নেচে বেড়ায় দুষ্ট টুনটুুনি
পাতাবাহারের কানে কানে মৌমাছি করে আলাপন।
এখনো মেঘলা দিনে
আকাশ পরে রংধনু টিপ
ভেজা গন্ধ ছড়ায় কদমফুল
ময়ূরী আনন্দে মেলে ধরে পেখম
ব্যাঙেরা গায় কোরাস গান।
এখনো পলাশ-শিমুল করে সৌন্দর্য ঘোষণা
সরষে ক্ষেতের হলদে চাঁদর
চমকে দেয় পথিকের দৃষ্টি
বটবৃক্ষ দেয় শীতল ছায়া।
এখনো দোয়েলের শিসে ভাংগে কৃষাণের ঘুম
ঝিরিঝিরি বাতাসে দোলে ধানের শীষ
নীল জ্যোৎস্না ছড়ায় পূর্ণিমা চাঁদ।
এখনো সবখানে সবকিছু স্বাভাবিক
শুধু আমার ভূবনে চির বন্ধাত্ব
চির সূর্যাস্ত,চির অন্ধকার !
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com