1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

মো. আরিফুল ইসলামb
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জোরালী মিয়া (৬৫) নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জোরালী মিয়া ওই গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার এশার নামাজের সময় তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন দুপুরে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় জমিতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সেদিন সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় বাসিন্দাদের মতে, জোরালী মিয়ার পরিবারের সঙ্গে পশ্চিমপাড়ার একটি গোষ্ঠীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। কয়েক মাস আগে সেই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনায় দু’পক্ষের বিরুদ্ধেই হত্যা ও লুটপাটের মামলা চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, পুরনো সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্ত্রী আফিয়া বেগম বলেন, “আমার স্বামী এশার নামাজের সময় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। আজ শুনলাম, মাঠে তার গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আমরা এ নির্মম হত্যার বিচার চাই।” তার পুত্রবধূ ফিরোজা বেগম অভিযোগ করেন, “পশ্চিমপাড়ার একটি গোষ্ঠীর সঙ্গে আমাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমরা বিশ্বাস করি, তারাই পরিকল্পিতভাবে আমার শ্বশুরকে হত্যা করেছে।” ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, “এর আগেও বিরোধের জেরে লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।” চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, “মরদেহের গলায় চিকন রশি পেঁচানো ছিল এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।” নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, “সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত অব্যাহত রেখেছি।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com