1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

কাঠালিয়ায় একটি চোরাই প্রাইভেট কারসহ তিন যুবক গ্রেফতার

মোঃ ফয়সাল আহাম্মদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া থানা পুলিশ একটি চোরাই প্রাইভেট কারসহ তিন যুবককে আটক করেছে।

উপজেলার কচুয়া ফেরিঘাট থেকে গতকাল ২১ এপ্রিল সোমবার কাঠালিয়া থানা পুলিশ ঢাকা মেট্রো -গ -২২-২৩১৮ প্রাইভেট কার ও তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসে।  আটককৃতরা হলো ফরিদপুর জেলার  বোয়ালমারী উপজেলার   মোঃ রাকিবুল হাসান (২৫), মোঃ সামিউল মোল্লা (২২), এবং মোঃ হামিম শেখ (২০)।

বিষয়টি নিশ্চিত করেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মং চেনলা। তিন জানান  প্রাইভেট কারটি বোয়ালমারী থানা এলাকা থেকে ২০ এপ্রিল ২০২৫ রবিবার দিবাগত  রাত ৪:৩০ ঘটিকার  সময় ছিনতাই হয়। গাড়িটির মালিক জিপিএস ট্রাকিং এর মাধ্যমে গাড়িটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সনাক্ত করে ঝালকাঠি পুলিশ সুপার ও কাঠালিয়া থানাকে অবহিত করে। এ তথ্যের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশের একটি দল কচুয়া ফেরি ঘাট থেকে গতকাল সোমবার প্রাইভেট কারটি উদ্ধার এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে ।

কাঠালিয়া থানা গাড়ি উদ্ধারের বিষয়টি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাকে  অবহিত করলে বোয়ালমারী থানা পুলিশের একটি দল  প্রাইভেটকার ও আটককৃতদের তাদের জিম্মায় নিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com