1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার পাঁচ

Abrar Alvi
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে
নীলফামারী জেলার,ডোমার উপজেলায়, ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী  লীগের আরো চার জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন- ডোমার উপজেলা ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষন মুখোপাধ্যায় এর ছেলে ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়(৪৮), পাঙ্গা মটকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. বাবুল(৬০), গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মানিক (৫০), পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মজিবুল ইসলাম(৫০) ০৪-১০-২৪ এর আসামী ৫. মো রাকিবুজ্জামান(৩২) পিতা মৃত রবিউল আলম সাং গোসাইগন্জ কাওলা সকলকে নিজ এলাকায় অভিযান চালিয়ে আটক করে ডোমার থানা পুলিশ। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে বিএনপি মনোনীত  প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com