1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

চাঁপাইনবাবগঞ্জে চুরির ঘটনায় স্বর্ণ ও টাকা সহ ১৯ মামলার আসামি ভটা চোরসহ গ্রেফতার দুই

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাড়ি থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কুখ্যাত চোর ১৯ মামলার আসামি আরিফুল ইসলাম ভটাসহ দুইজনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা চুরি ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে। অন্য গ্রেফতার ব্যক্তি হলেন-শহরের পুরাতন বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী শিল্পী জুয়েলার্সের মালিক স্বাধীন নন্দী। তাকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে গ্রেফতার করা হয়েছে। তাদের গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ অফিসে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান,অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

তিনি জানান, গত ১৯ এপ্রিল রাতে শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় চোর তার বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও পৌনে ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে এবং কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাকে গ্রেফতার করা হয়। সে চুরি কথা স্বীকার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নগদ ১৫ হাজার টাকাসহ কিছু স্বর্ণালংকার উদ্ধারসহ স্বর্ণ দোকানদার স্বাধীন নন্দীকে গ্রেফতার করা হয়।

চুরির বাকি টাকা এবং স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলেছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com