1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

বরিশাল আদালতের বিচারকের কক্ষ থেকে চুরি হওয়া এসি উদ্ধার গ্রেপ্তার ১জন

মোস্তাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

বরিশাল আদালতের বিচারকের কক্ষ থেকে চুরি হওয়া এসি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পলাশপুর থেকে চোর মাসুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এর আগে সোমবার বরিশাল আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের কক্ষ থেকে এসি চুরি হয়। ওই দিন চুরির ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান। নাজির কামরুল বলেন, রবিবার অফিস শেষ করে যাওয়ার সময়ে এসিটি ওয়ালে লাগানো ছিল। তবে সোমবার এসে দেখতে পাই এসিটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, আদালত থেকে এসি চুরি হওয়ার ঘটনায় মামলা করেছেন নাজির কামরুল। মামলার পরপরই অভিযান চালিয়ে চুরি হওয়া এসি উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত মাসুদকে নগরীর পলাশপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন। গ্রেপ্তার হওয়া চোরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com