খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ ২৩ এপ্রিল ২০২৫ তারিখ আলমনগর এলাকা থেকে কেএমপির খালিশপুর থানার আলমনগর এলাকার মৃত শাহাজাহান হাওলাদারের পুত্র ১) ইউসুফ হাওলাার (২৪) এবং একই এলাকার মোঃ শাহিন হাওলাদারের পুত্র ২) মিঠু (২৪)- কে ২০ পিস ইয়াবা এবং ৩৫১ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।