1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

মাগুরার শালিখায় মা-ছেলেকে বেদম মারপিট; আহতরা হাসপাতালে ভর্তি

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মাগুরার শালিখায় মা-ছেলেকে বেদম মারপিট করে আহত করেছে গোষ্ঠীর অন্য লোকজন।আহত মা-ছেলেকে চিকিৎসার জন্য শালিখা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহতরা হলো শালিখার কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ জিল্লুর রহমান মোল্লার স্ত্রী রেহেনা ও তার পুত্র মোঃ সালিমুল হক মানিক।এ ব্যপারে আহত সালিমুল হক মানিক শালিখা থানায় ২০ এপ্রিল একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় আহত রেহেনা ও মানিক সাথ কথা বলে ও থানায় দেয়া অভিযোগ থেকে জানাযায় কৃষ্ণপুর গ্রামের তাদের গোষ্ঠীর লোকজনে সাথে বাড়ীর ঘর তৈরীর বিরোধ কে কেন্দ্র করে লাল মহম্মদ মোল্লা,মোঃজাকির হোসেন মোল্লা, শাহিনুর রহমান মোল্লা ও রফিকুল মোল্লা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জিল্লুর রহমানের স্ত্রী-পুত্রকে রক্তাক্ত জখম করেছে।রেহেনা খাতুনের মাথার উপরের অংশে রাম দায়ের কোপে গভির ক্ষতের সৃষ্টি হয়।যেখান ৮টি সেলায় দেয়া হয়েছে।এছাড়া তার শরিরের বিভিন্ন জায়গায় বাঁশ ও লোহার রডদিয়ে পিটিয়েছে।একই ভাবে তারা মানিকের হাত ভেঙ্গে দিয়েছে ও তার শরিরের বিভিন্ন জায়গায় বাঁশ ও লোহার রডদিয়ে পিটিয়েছে।বাড়ী থেকে আসামী পক্ষ তিন লক্ষ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছে।থানায় অভিযোগ দিয়ে বাদী পক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। আহত মানিক ও তার মা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নগদ টাকা ও স্বর্নালংকার ফেরত চায়। এ ব্যাপারে শালিখা থানা ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ বলেন এ ব্যপারে একটি মামলা হয়েছে।এসআই হাবিবকে আইও করা হয়েছে।তিনি গতকাল তদন্ত করেছেন।ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com