1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

বগুড়ায় ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আহসান হাবিব শিবলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে
র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে অভিনব কায়দায় সিমেন্টের চুলার ভিতরে মাদকদ্রব্য পরিবহনকালে ৬৯ বোতল ফেন্সিডিল এবং ০৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
 (২৪ এপ্রিল বৃহস্পতিবার) বগুড়া র‌্যাব-১২, সিপিএসসি,  গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি রংপুর টু ঢাকাগামী যাত্রীবাহী বাসে করে যাত্রী বেশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া মাদক কারবারিদের’কে দ্রæত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মহোদয়ের দিকনির্দেশনায় ও র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় অদ্য ২৩ এপ্রিল ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৫.০০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বামনিয়া মন্ডলপাড়া রাজিত পেট্রোলিয়াম ফিলিং স্টেশন এর সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় সিমেন্টের চুলার ভিতরে মাদকদ্রব্য পরিবহনকালে ধৃত আসামী ১। মোঃ আলফাজ (৩২), পিতা- মৃত আব্দুল বারেক, সাং- লতাবর আমতলা, ইউপি-চন্দ্রপুর, থানঃ কালিগঞ্জ, জেলাঃ লালমনিরহাট এবং ২। আসামী মোঃ শফিকুর রহমান (২৫), পিতাঃ মোঃ দুলাল হোসেন, সাং-পূর্ব চাঁনঘাট, ইউপি-কুর্শা, থানাঃ কাউনিয়া, জেলাঃ রংপুরদ্বয়’কে ৬৯ (উনসত্তর) বোতল ফেন্সিডিল, ৪ কেজি ৮২৫ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসার কাজে ব্যাবহৃত ০২টি মোবাইল, ০৩টি সীম, নগদ-১৫৫০/- টাকাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
র‌্যাব-১২ বগুড়া প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপার্দ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com