1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী এনা বাসে ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজা-সহ ০২ মাদক কারবারি আটক

মোঃআবুসাঈদ ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে করে পাচারের সময় ৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে কুড়িগ্রাম শহরের এনা পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আনোয়ার হোসেন ও তার স্ত্রী জেসমিন। ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গাঁজা পাচারের কথা স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com