1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ গ্রেফতার সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলাল

গোলাম রব্বানী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রহমতপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারিক দুলালকে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১ টায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আব্দুল বারিক দুলাল (৫৫) রহমতপুর গ্রামের বাসিন্দা এবং এলাকার একজন আলোচিত ব্যক্তি, যার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ জুয়া ও মাদকের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সে এলাকার যুব সমাজকে বিপথে পরিচালিত করে আসছিল। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এলাকাবাসী জানায়, দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকার মানুষ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com