২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত্রী অনুমান ০৪.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার হাকিমপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ বাসুদেবপুর বিজিবি ক্যাম্প হতে অনুমান হাফ কিলোমিটার উত্তরে আপ্তইর মৌজাস্থ হাকিমপুর হতে বিরামপুরগামী পাঁকা রাস্তায় কালভার্ট ব্রীজের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে ওত পেতে থাকা ডাকাত দলের মধ্যে ০৭ কে গ্রেফতার করে এবং বাকি ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীঃ
১। মোঃ গোলাপ ওরফে দুখু (২৯), পিতা-মৃত আকবর মুন্সি, সাং-সিপি মুন্সিপাড়া
২। মোঃ সানি (২৩), পিতা-ভুট্টু মুন্সি, সাং-সিপি মুন্সিপাড়া ,
৩। মোঃ সাজু (২৭) পিতা-সিরাজুল সাং-মধ্য বাসুদেবপুর,
৪। মোঃ আলম (৩২), পিতা-মৃত ইসার উদ্দিন, সাং-মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়),
৫। মোঃ বাবু মিয়া (২৫), পিতা-মৃত ইসার উদ্দিন, সাং-মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়),
৬। মোঃ জনি (২৮), পিতা-মৃত রহমত আলী, সাং-মধ্য বাসুদেবপুর সর্বথানা,
৭। মোঃ বাপ্পি (২৮) পিতা-ইদুল, সাং-মধ্য বাসুদেবপুর সর্বথানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রঃ
১। ০১টি ছুরি,
২। ০২টি হাসুয়া,
৩। ০১টি লোহার চার সুতি রড,
৪। ০১টি চাইনিজ কুড়াল,
৫। ০৪ টুকরা নাইলনের হালকা নীল রংয়ের রশি,
৬। ০১টি লাল-সবুজ-কালো রংয়ের গামছা,
৭। ০১টি সাদা-লাল-কালো রংয়ের পুরাতন গামছার টুকরা, ৮। ০১টি লাল রংয়ের পুরাতন টি-শার্টের অংশ,
৯। ০১টি লাল-নীল-সাদা চেকযুক্ত পুরাতন হাফহাতা টি-শার্ট,
১০। ০২টি কাটার,
১১। ০১টি বড় ত্রিপল এবং জব্দ করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসহ হাকিমপুর থানায় মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের প্রত্যেকের নামে একাধিক চুরি, দস্যুতা ও মাদক মামলা রয়েছে।