1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

কালকিনিতে শালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মো: অপি মুন্সী
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মোঃ মিরন সরদার(২৫) নামে এক হোটেল ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত মিরন সরদার উপজেলার এনায়েতনগর এলাকার রবিউল সরদারের ছেলে। এ হামলার ঘটনায় থানায় মামলা করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার রাতে শালিস-বৈঠক শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।মামলা ও পুলিশ সুত্রে জানাগেছে, এনায়েতনগর এলাকার বাসিন্দা ফাসিয়াতলাহাটের হোটেল ব্যবসায়ী মোঃ মিরন সরদারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষ মোঃ মিলন সরদার ও সাগর সরদারের বেশ কিছুদিন ধরে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছিল। উভয় পক্ষের এ বিরোধ মিমাংসা করার করার জন্য শুক্রবার সন্ধ্যায় ফরিদা মার্কেটের সামনে শালিস বৈঠক হয়। এ শালিস শেষে মিরন সরদার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে রাম দা কুপিয়ে জখম করে ফেলে রাখে মিলন সরদার ও সাগর সরদারসহ বেশ কয়েকজন যুবক। পরে স্থানীয় লোকজন মিরনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ হামলার ঘটনায় ভুক্তভোগীর ভাই মোঃ মাসুদ সরদার বাদী হয়ে মিলন সরদারসহ ১০ জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।ভুক্তভোগীর ভাই মাসুদ সরদার জানান, আমার ভাইকে বিনা কারনে কুপিয়ে মিলন সরদার ও সাগর সরদারসহ বেশ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা চালায়। এসময় তাদের বাধা দিলে তাদের উপরও হামলা চালানো হয়। আমি হামলাকারীদের দৃষ্টান্ত মুলক বিচার চাই। এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত মিলন সরদার ও সাগর সরদারকে এলাকায় পাওয়া যায়নি। তারা সকলে গা ঢাকা দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com