1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হামে আক্রান্ত মৃত শিশুদের ৮২ শতাংশই পূর্ণাঙ্গ বুকের দুধ পায়নি কাউখালীতে সেরা তিন মৎস্য উদ্যোক্তাকে সম্মাননা নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শিবচরের যুবক নিহত শিক্ষার আলো ছড়িয়ে অমর হয়ে আছেন মফিজ উদ্দিন তালুকদার ফরিদপুরে জমকালো আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কসবায় শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সেমিনার ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ৬৪ বিজিবির পৃথক অভিযানে বিয়ার ও ইয়াবাসহ দুইজন আটক কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্ণারে নতুন করে ৫৩ বই

জামায়াতে নামাজ পড়ার তাড়া, মসজিদের গ্লাসে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ বার পড়া হয়েছে

শনিবার (২৭ জানুয়ারি) ইশার নামাজের সময় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ফকিরা মোরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনসেপ সিকদার (২৬) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

দক্ষিণ মিঠাছড়ি একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান মুনসেফ সিকদার। নামাজের প্রথম দুই রাকাত শেষ হয়ে যায়। এ কারণে শেষ রাকাতে জামাত আদায় করার জন্য মসজিদে তাড়াহুড়া করে প্রবেশের সময় মসজিদের কাঁচের দরজার সাথে সজোরে ধাক্কা লাগে তার। এতে তার মাথা ও দেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা জানিয়েছেন, দূর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে ওই যুবক মারা যান।

তিনি আরও জানান- নিহত মুনসেফ সিকদার কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নরত। এখনো বিয়ে করেননি। ইতিপূর্বে তিনি (মুনসেফ) রেড ক্রিসেন্টে চাকরিও করেছিলেন। এক বছর পূর্বে তার বাবা মারা যান। বাবার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতে কুলখানির আয়োজনও চলছিলো। যুবক মুনসেফ সিকদারের মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com