1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

নেত্রকোনায় ছেলে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

আরিফুল পল্লব
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে
নেত্রকোনায় ৮ বছরের নিজ সন্তানকে হত্যার দায়ে মো. এরশাদ মিয়াকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। আজ বুধবার বিকালে জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান।
মোট ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন। দন্ডপ্রাপ্তকে যাবজ্জীবন তৎসহ ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরও ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত এরশাদ মিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের (মোড়ল পাড়া) মো. আব্দুল জব্বার মুন্সির ছেলে।
আদালত সূত্র জানায়, এরশাদ মিয়ার সাথে ময়মনসিংহের গৌরিপু্রের সাততী গ্রামের মতিউর রহমানের মেয়ে আফরোজা আক্তারের বিয়ে হয় ঘটনার ১০ বছর আগে।
তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান হয়। দ্বিতীয় সন্তান জন্মের পরপরই মারা যায়। কিন্তু পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রী আলাদা হয়ে পড়েন। স্বামী স্ত্রীর খোঁজ খবর নিতো না।
পরে আফরোজা আক্তারের ছেলে সাখাওয়াত হোসেন আরাফকে নিয়ে কান্দুলিয়া এলাকায় মামার বাড়িতে সেলাই মেশিনের কাজ করে জীবন চালাতেন।
ক্ষোভে গত ২০২০ সনের ১০ নভেম্বর স্বামীকে তালাক দেন।
এরশাদ তালাকপ্রাপ্ত হয়ে গত ২০২১ সালের ১৬ জানুয়ারী স্বপ্ননীড় গার্মেন্টসে কাজ করার সময় এরশাদ ওই বাড়িতে গিয়ে দরজা আটকিয়ে ছেলেকে হত্যা করে। সেইসাথে নিজেও গলায় ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। প্রতিবেশিরা টের পেয়ে দরজা খুলতে অনুরোধ করে।না খোলায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে এরশাদকে আটক করে এবং ছেলের মরদেহ উদ্ধার করে। এরপর স্ত্রী বাদী হয়ে মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১৫ এপ্রিল চূড়ান্ত চার্জশিট দাখিল করলে আদালত সকল স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com