1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

লালমনিরহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক হামলার শিকার

Asraful Alam
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে একটি বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে তিন সাংবাদিককে। শুক্রবার (১৬ মে) সকাল ১১টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজার এলাকায় এঘটনা ঘটে।ওই এলাকার হাফেজ আলীর ছেলে হাবিব ও তার দলবল নিয়ে স্থানীয় আইয়ুব আলীর বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে । এসময় পেশাগত দায়িত্ব পালনে ভাংচুরের ভিডিও করতে গেলে তিন সাংবাদিকের ওপর হামলা করা হয়। হাবিব বাহিনী গংদের হামলার শিকার হওয়া আহত তিন সাংবাদিক”দৈনিক ভোরের চেতনার লালমনিরহাট জেলা প্রতিনিধি ফারুক আহমেদ সূর্য্য,”দৈনিক জনবানীর জেলা প্রতিনিধি খাইরুল আলম এবং দৈনিক গণতদন্ত জেলা প্রতিনিধি রব্বানী আহমেদ। এলাকাবাসী জানায়, আজ সকালে সাপ্টিবাড়ী বাড়ী এলাকার ধর্ষণ চেষ্টা মামলার আসামি হাফেজ আলীর ছেলে হাবিব দল বল নিয়ে বাদী পক্ষ আইয়ুব আলীর বাড়ীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এমন সংবাদ সংগ্রহে ভিডিও করতে গেলে তিন সাংবাদিককে কিশোর গ্যাং লিডার হাবিব তার দলবল নিয়ে হামলা করে। পরে তিন সাংবাদিককে আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। আদিতমারী থানার অফিসার ইনচার্জ আলী আকবর আহত তিন সাংবাদিককে লালমনিরহাট সদর হাসপাতালে দেখতে এসে বলেন, কিশোর গ্যাং লিডার হাবিবসহ যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com