1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

কলাপাড়ায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের আহত – ৮

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় গরুর দিয়ে ঘাস খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের ৩ নারীসহ মোট ৮ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর সদরপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন, আবুল হোসেন (৮০), তার স্ত্রী রোকেয়া বেগম (৭০), বড় ছেলে জাহাঙ্গীর হোসেন (৫০), ছেলে স্ত্রী ফাতেমা বেগম (৪৫) এবং নাতি ফারজানা (২৫)। অপর পক্ষের সুভাষ বৈরাগী, তার দুই ছেলে মার্টিন বৈরাগী ও লরেন্স বৈরাগী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। ওই ইউনিয়নের একই গ্রামে তাদের সকলের বাড়ি। আহত জাহাঙ্গির হোসেন বলেন, স্থানীয় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জন সুভাষ বৈরাগীদের সাথে বিরোধ চলমান রয়েছে। সেই জমিতে তিনি গরু দিয়ে ঘাষ খাওয়াতে গেলে সুভাষ বৈরাগী ও তার ছেলেরা বাধাঁ দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তাকে বাঁচাতে মা-বাবা, স্ত্রী ও সন্তান এগিয়ে আসলে তাদেরকেও বেদরক মারধর ও রক্তাক্ত করে। এনিয়ে মামলার প্রক্রিয়া চলমান বলে তিনি জানান। এদিকে, পাল্টা অভিযোগ করে মার্টিন বৈরাগী জানান, তিনি ওই জমিতে গরু নিয়ে গেলে জাহাঙ্গির ও তার পরিবার বাধাঁ দেয় এবং তাদের বেধরক মারধর করে। এতে তিনিসহ তার বাবা ও ভাই গুরুত্বর আহত হয়েছে। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com