1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ফরিদপুরে বালু মহলের ইজারা বন্ধের আবেদন ক্ষতিগ্রস্ত পরিবারদের

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের অর্ন্তগত মিটাইন গ্রামের হত  দরিদ্র ২০০ পরিবার ফরিদপুর জেলা প্রশাসক সহ প্রধান উপদেষ্টা , ভুমি উপদেষ্টা , ফরিদপুর পুলিশ সুপার , অতিরিক্ত পরিচালক এন এস আই ও ফরিদপুর প্রেস ক্লাব কে অবগত করে মিটাইন বালু মহলটি বন্ধ করার জন্য লিখিত ভাবে আবেদন করেছেন ।

গত ১৪ ই মে ২৫ ইং তারিখে দুইশত পরিবারের পক্ষে আব্দুল মতিন মোল্লা আবেদনে উল্লেখ করেছেন ,

 আমরা লোকমুখে জানতে পেরেছি যে মিটাইনের বি.আর.এস ২৪ এর ৯৭৯ নং দাগের জমি বালু মহল হিসাবে আপনার দপ্তর থেকে ইজারা দেয়া হয়েছে ২০২৫-২০২৬ ইং  সময়ের জন্য। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এই খানে কোন বালু নেই শুধুই মাটি এবং তিনটি ফসল উৎপাদন হয়। নদীতে জমি বিলীন হওয়ার কারনে আমরা নিঃস্ব  হয়ে পড়ি। আমরা এলাকার অর্থবিত্ত ও প্রভাবশালী হয়েও পরবর্তীতে পরের বাড়ী কামলা দিয়ে কেউ বা মানবেতর জীবন যাপন করি। পরবর্তীতে ১৫-১৬ বছর পর  থেকে আবার চর আগলে আমরাই ভোগ দখলে যাই এবং চাষাবাদ শুরু করি। গত ১৬-১৭ বছর স্বৈরাচার সরকার রাষ্ট্র পরিচালনা করলেও এই চরের বালু মহল হিসেবে ইজারা দেওয়া হয়নি। আওয়ামীলীগ এতদিন এই এলাকায় ইজারা দেওয়ার নূন্যতম চেষ্টা করে নাই। আমরা মনে করেছি ৫ই আগষ্টের ছাত্র জনতার বিপ্লবের পর এক শ্রেণির নব্য অসাধু বালু ঠিকাদারদের চাপে পড়ে আপনার দপ্তর থেকে ইজারা দিতে বাধ্য হয়েছেন।  আপনি যদি সরেজমিনে এসে দেখতেন এখনও ইজারা প্রদানকৃত জমিতে ধান, পাট, তিল, বাদামের চাষ রয়েছে। ইজারা কার্যকর  হলে এই ফসল বিনষ্ট হবে এবং আমরা আবার ফিরে যাবো কামলা বিক্রিতে।  এই ইজারা বন্ধ না করলে আমরা সবাই চরম ক্ষতির মধ্যে পড়বো।

দুইশতাধিক হত দরিদ্র পরিবারের দাবি , সরেজমিনে তদন্ত সাপেক্ষে এই ইজারা বাতিল করে অন্তবর্তীকালীন সরকারের ভাবমূর্তি রক্ষা করা ।

আবেদনকারী আব্দুল মতিন মোল্লা জানান , এই চরটি প্রায় ২০০০ একর ফসলী জমি নিয়ে অবস্থিত  । আমরা ২০০ পরিবাররা তিন ফসলী জমি চাষাবাদ করে খাচ্ছি ।  একটি কুচক্রী মহল ফসলী জমিটিকে বালু মহল দেখিয়ে মাননীয় জেলা প্রশাসককে ভুল বুঝিয়ে অন্যান্য বালু মহলের সাথে আমাদের মিটাইন চরটিকে এক করে দরপত্র আহবান করেন । আমরা মিটাইন বালু মহাল নামটি ইজারা বন্ধ করার জোড় দাবি জানাই ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com