1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে বুপ্রেনরফিনসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

Sumon Mondal
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপাড়া এলাকায় র‍্যাব-৫ এর অভিযানে ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ১৬ মে ২০২৫ তারিখ রাত ১০টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মনজু হাসান (৪২), পিতা- মোঃ জয়নাল আবেদিন, এবং মোঃ মাসুদ রানা (৩৪), পিতা- মৃত আব্দুর রশিদ। উভয়ের বাড়ি নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন এলাকায়। র‍্যাব সূত্রে জানা গেছে, মনজু ও মাসুদ দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল কয়েকদিন ধরে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। অভিযানে তাদের কাছ থেকে ২৮ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন, দুটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মাদক সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com