1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

টঙ্গিবাড়ীতে জমি মাপাকে কেন্দ্র করে মারধর আহত-৬

মোঃ হোসাইন হাওলাদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে জমি মাপাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন শাহিন শেখ, হাবিল মোল্লা, কায়েস শেখ, ফিরুজ আলম, রাকিব শেখ ও রাসেল ঢালী । আহতদেরকে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় । এ ঘটনায় টঙ্গিবাড়ী থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে । জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার মান্দ্রা গ্রামে মৃত হাজী হাকিম আলী শেখের ছেলে হাজ্বী বারেক শেখের সাথে একই এলাকার মৃত হারুন রশিদ ঢালীর ছেলে আকরাম ঢালীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে । ১৬ই মে শুক্রবার সকালে শালিশীর মাধ্যমে উভয়ের জমি মাপে মিমাংসা করার জন্য জন্য বসা হয় । শালিশীরা বিষয়টি এক পর্যায় দুপুর ১২টায় মিমাংশা করার সময় আকরাম ঢালীর বড় ভাই শহীদ ঢালীর নেতৃত্বে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অতর্কিত হামলা করে তাদেরকে পা সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে । এ সময় শাহিন শেখের বাম পা ভেঙ্গে যায় । আহত কায়েসের চোঁখে নিচে আঘাত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com