1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ভারত থেকে অনুপ্রবেশের সময় ঠাকুরগাঁও সীমান্তে আটক ১৭

মোঃ আবু বক্কর সিদ্দিক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৪২ বিজিবি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫টায় হরিপুর উপজেলার চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪ জন শিশু ও ১১ জন মহিলা ও ২ জন পুরুষকে আটক করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল। জানা যায়, ৪২ বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির টহলরত টিম সীমান্ত মেইন পিলার ৩৪৮/২এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর নামক স্থানে তাদের সন্দেহজনক গতিবিধি দেখে আটক করে। বিজিবি কর্তৃক আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলার বেনাপল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গরুনদী থানার সোহেল সিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা.সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সাহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্যার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্যার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্যার ছেলে মো. সামিউল মোল্যা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্যার মেয়ে মোছা. আফসানা মোল্যা (৬)। ওসি জাকারিয়া মণ্ডল বলেন, ১৭ জনকে আটক করে বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com