1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

দুমকীতে জমিজমার বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গুরুতর আহত

‎মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

‎পটুয়াখালী মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলায় জমিজমার বিরোধের জেরে, বড় ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ছোট ভাই। ‎ ‎শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকী গ্রামে এ ঘটনা ঘটে। ‎ ‎আহত হোসেন মৃধাকে (৬০) প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ‎ ‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হাওলাদার বলেন, “হোসেন মৃধা বাড়ির উঠানে আমার সাথে বাদাম খুঁটছিলেন। এ সময় তার বড় ভাই নূর ইসলাম মৃধা (৬৫) ঘর থেকে বেরিয়ে হুমকি দিয়ে বলেন, ‘চেরাগি আলী-খালেক যেভাবে খুন হয়েছে, তুমিও সেভাবে খুন হবে’। এরপর উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে নূর ইসলাম একটি ধারালো ছুরি দিয়ে হোসেন মৃধাকে আঘাত করেন।” ‎ ‎আরেক প্রতিবেশী জুয়েল মৃধা বলেন, “দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্যরা কয়েকবার মীমাংসার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি।” ‎ ‎ ‎দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক মানবাধিকার প্রতিদিন কে বলেন, অভিযুক্ত নূর ইসলাম বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন। ‎ ‎এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com