1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

রাজশাহীতে তিন বছর পর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করলো পিবিআই

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

২০২১ সালের ১৪ জুলাই, রাজশাহীর পুঠিয়া থানায় এক অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যার মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তের দায়িত্ব পিবিআই রাজশাহীকে দেওয়া হয়। পিবিআই প্রধান মোস্তফা কামালের নির্দেশনায় এবং পুলিশ সুপার মনিরুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত চালিয়ে তারা ২০২৪ সালের ১৩ মে দুপুরে পুঠিয়া থানার মোল্লাপাড়া গ্রামের মদিনা ইটভাটা থেকে অভিযুক্ত উত্তম কুমার সরকার (৩৭)কে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে উত্তম কুমার স্বীকার করে যে, হত্যার দুই মাস আগে ভুক্তভোগী আতেকা তার জমির উপর দিয়ে ট্রলি নিয়ে যাওয়ার সময় তাকে গালিগালাজ করেছিল এবং হাতুড়ি দিয়ে আক্রমণ করতে উদ্যত হয়েছিল। এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য সে পরিকল্পনা করে। পরে একদিন আতেকাকে মাঠে ছাগল চরাতে দেখে সে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং পড়ে গেলে তার নিজের হাতুড়ি দিয়ে গলায় কোপ মারে। রক্তাক্ত জামা ধুয়ে ফেলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

১৪ মে আদালতে হাজির করে উত্তম কুমারকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার স্বেচ্ছাকৃত স্বীকারোক্তি রেকর্ড করা হয়। বর্তমানে তাকে জেলে পাঠানো হয়েছে।

পিবিআই সুপার মনিরুল ইসলাম বলেন, “দীর্ঘ তদন্তের পর আমরা এই মামলার সত্যতা উদঘাটন করতে পেরেছি। আসামির স্বীকারোক্তি ও প্রমাণের ভিত্তিতে বিচার প্রক্রিয়া চলছে।”

এই সাফল্যে পিবিআইয়ের দক্ষতা ও আধুনিক তদন্ত পদ্ধতির ভূমিকা প্রশংসিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com