1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

রাজশাহীর বেলপুকুরে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ, ঘটানাস্থলে সিআইডি

Asif Khan
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া আখ ক্ষেতের মধ্যে থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পূর্বে বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আখ ক্ষেতের ভেতরে লাশ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, একজন কৃষক মাঠে আসলে অনেক দূর্গন্ধ পেয়ে কৌতুহল বসত সেখানে গিয়ে গলিত লাশ দেখে তাৎক্ষণিক বেলপুকুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

বিষয়টি নিশ্চিত করে আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যার পূর্বে খবর পাই বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আখ ক্ষেতে গলিত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। আমি সহ আমার ফোর্স ঘটনাস্থলেই আছি৷তবে কার লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ পোস্টমর্টেম এর পর জানা৷ যাবে। ইতি মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শামসুল আরেফিন। রাজশাহী পিবিআই এর ইনচার্জ জালাল উদ্দীন। তবে পিবিআই এর কর্মকর্তা জানিয়েছেন কোনো ভাবেই আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি। সংবাদ লেখা পর্যন্ত ঘটনা স্থলে কাজ করছে সিআইডি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com