1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

‎মাদারীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

অপি মুন্সী
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
‎মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
‎ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা’যায় শুক্রবার বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইয়ুব খান ও জাহাঙ্গীর খান এর লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হয় তার জের ধরে আজ সকালে প্রথমে জাহাঙ্গীর খানের বাড়ী ও তার উপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরপরে জাহাঙ্গীর খানের সমর্থকরা আইয়ুব খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠে। তবে দুপক্ষ পাল্টা পাল্টি দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
‎হামলার ঘটনায় ভুক্তভোগী আইয়ুব খান বলেন,  পোলাপানে পোলাপানে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হইছে তার জের ধরে আজ সকাল বেলা আমাকে মারার উদ্দেশ্যে জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলাও লুটপাট করা হয়েছে। আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে কেউ বাড়িতে থাকে না এই সুযোগে তারা আমাদের এত বড় সর্বনাশ করল আমি এই হামলা ও লুটপাটের সাথে যারা জড়িত আমি তাদের সঠিক বিচার চাই।
‎অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন আইয়ুব খান ও তাদের লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা কারো বাড়িতে হামলা করিনি বরং তারা আমার উপর বোম(ককটেল) মারছে আমি আহত হয়েছি আমার পায়ের অবস্থা ভাল না।  আমার চিকিৎসা করানোর জন্য হাসপাতালে আছি।
‎এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি। উভয় পক্ষই বর্তমানে শান্ত রয়েছে।  এখন পর্যন্ত দুপক্ষের কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি,  অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com