1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক ১ ‎

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার (৬৫) নামের এক ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। অভিযুক্ত আব্দুস সাত্তার ওই গ্রামের মৃত গনিমিস্ত্রির ছেলে।
‎সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ভিকটিম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
‎এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ।
‎ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, চতুর্থ শ্রেণীতে পড়া আট বছরের শিশুটি সকালে স্কুলে যাওয়ার পথে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সাত্তার। পরে শিশুটির চিৎকারে এলাকাবাসী তাকে ধরে গণধোলাই দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ভুক্তভোগীর পরিবারের লোকজন আব্দুস সাত্তারের ফাঁসি দাবী করেন।
‎বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ঘটনাস্থল থেকে ও স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা শেষে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com