1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,দুই লক্ষ টাকা জরিমানা

মোঃ রাকিব খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। পাশাপাশি, দুইটি কারখানাকে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে সদর উপজেলার জালকুঁড়ি, তালতলা ও আমতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তিতাস গ্যাসের আবাসিক লাইনের সংযোগস্থল থেকে দুইটি ওয়াশিং কারখানা ও একটি মেটাল ফার্নিচার কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এতে জিসান ওয়াশিং লন্ড্রি এবং শাহ জালাল ফার্নিচার কারখানা থেকে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তবে বিসমিল্লাহ মেটাল কারখানায় মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা আদায় করা সম্ভব হয়নি। এছাড়া, অভিযানকালে এক কিলোমিটার এলাকাজুড়ে তিন শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্ণার। অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মশিউর রহমান এবং অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com