1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩

কালকিনিতে কৃষক লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

অপি মুন্সী
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) বেলা ১২টার দিকে উপজেলার সাব রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন উপজেলার রমজানপুর ইউনিয়নের মৃত মোজাম্মেল হক বেপারীর ছেলে ও বাংলাদেশ কৃষক লীগের কালকিনি উপজেলা শাখার সদস্য সচিব। এছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আবদুস সোবহান গোলাপের ভাতিজা। ইকবাল বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের ব্যবহার করে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়। জানা যায়, গত ১০ এপ্রিল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ দুইজন আসামি গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের থানায় নিয়ে আসার সময় মাছ বাজারের কাছাকাছি আসলে আসামির সহযোগীরা আটককৃতদের হাতকড়াসহ ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মাদক ও বিস্ফোরক আইনে দুটি আলাদা মামলায় ২৭ জনকে আসামি করা হয়। সেই মামলায় ইকবাল হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে মাদারীপুর আদাল‌তে প্রেরণ করা হয়েছে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, “উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com