1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

খুলনার কয়রায় নদী থেকে বালু উত্তোলন, গুনতে হলো জ‌রিমানা

মোহাম্মদ রাজু সেখ
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে
খুলনা জেলার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিক কে ২১ মে ০১.৪০ মিনিটের সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায় গোবরা গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে কয়রা উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস কয়রা থানা পুলিশকে সাথে নিয়ে উক্ত স্থানে হাজির হয় এ সময় অপরাধীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে ট্রলার নিয়ে মদিনাবাদ লঞ্চঘাটে আসেন
পরবর্তীতে নির্বাহী অফিসার সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ড্রেজার মালিক মদিনাবাদ গ্রামের ইউনুচ গাজীর ছেলে লিটন গাজীকে ১৫ হাজার টাকা ও মৃত সোহরাব হোসেনের ছেলে আরাফাত হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার এস আই তনয় কুমার, ও ইউএনও অফিসের পেশকার মো. রিপন আল মামুন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com