1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

শম্ভুর স্ত্রী মাধবীর পারিবারিক সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি পারিবারিক সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। ADVERTISEMENT দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদন অনুযায়ী মাধবী দেবনাথের ৪টি পারিবারিক সঞ্চয়পত্রে থাকা ৩৭ লাখ টাকা ও একটি ব্যাংক হিসেবে থাকা ৩৪ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকা ৩৫ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নথি পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর স্ত্রী মাধবী দেবনাথের এসব সম্পদ অবৈধভাবে অর্জিত। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, এসব সম্পদ মাধবী দেবনাথ অন্যত্র বিক্রি, স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক। উল্লেখ্য, ৬ মে মাধবী দেবনাথের নামে থাকা রাজধানীর দুটি ফ্ল্যাট ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com