1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ভূয়া ম্যাজিষ্ট্রেট সহ আটক তিন

মোশারফ হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে বেকারীর দোকানে চাঁদাবাজি কালে হাতে নাতে ভূয়া ম্যাজিষ্ট্রেট, পুলিশ ও সাংবাদিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা নামীয় বেকারীতে ম্যাজিষ্ট্রেট পরিচয়ে টাকা চাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয় জনগন তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ম্যাজিষ্ট্রেট পরিচয়ে কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামে শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার মগরখাল গ্রামে আবু সাইদের পুত্র জয় সরদার (৩০) ও ঢাকা উত্তরা এলাকার আবুল খায়েরর ছেলে ফারুক হোসেন (৪৫)।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ম্যাজিষ্ট্রেট পরিচয়ে ওই ব্যক্তিরা সোনার বাংলা বেকারীতে ৩হাজার টাকা আদায় করে। এসময় আরো বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনগন তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে তিনি জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com