1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে কবি হাসনাইন হীরার ওপর হামলা, গুরুতর আহত

Papai Roy
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৩৩৫ বার পড়া হয়েছে

নরসিংদীর পলাশ উপজেলায় একজন লোক প্রিয় কবি এবং লেখক হাসনাইন হীরার ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ৯টার দিকে উপজেলার খানেপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত কবি হাসনাইন হীরা। ঘটনার পর সামাজিকমাধ্যমে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ দেখা গেছে। পরিবার সূত্রে জানা যায়, সেদিন রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলে করে বালিয়া মোড় থেকে পলাশ বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পথে খানেপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধে কাঁটাতার ব্যবহার করে। কাঁটা তারটি গলায় লেগে গেলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং তার গলায় গভীর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একজন পল্লী চিকিৎসকের কাছে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কবি হাসনাইন হীরা জানান, এটি পূর্বপরিকল্পিত হামলা বলে তার মনে হচ্ছে। তিনি বলেন, “তারা আগে থেকেই জাল বিছিয়ে ছিল। কেন এ হামলা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আমি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।” পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, কবি হাসনাইন হীরার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হলেও তিনি প্রায় এক যুগ ধরে নরসিংদীতে বসবাস করছেন। ২০২০ সালে তার কাব্যগ্রন্থ ‘বাঁক বাচনের বৈঠা’ জেমকন তরুণ কবিতা পুরস্কারে ভূষিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com