1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে “খোলা বার্তা”র ১ম বর্ষপূর্তি উদযাপন সাতক্ষীরায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মেরে হাত ভেঙ্গে দিলেন বিএনপি নেতাকর্মীরা বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ লোডশেডিংয়ের তথ্য লুকাচ্ছে বিদ্যুৎ সংস্থা ইবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার সার্বভৌমত্ব রক্ষায় তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Asadul islam
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সভাপতি আবু দাউদ  সেক্রেটারী মো শফিকুল ইসলাম ডাবলু, ২৩ মে শুক্রবার বেলা ১১টায় ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে, ভেড়ামারা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড। সম্মেলনের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক, কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব, প্রকৌশলী জাকির হোসেন সরকার। ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি মোঃ আবু দাউদের সভপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, রেজা আহমেদ বাচ্চু, ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব মোঃ শাজাহান আলি প্রমূখ।
সম্মেলনে মোঃ আবু দাউদকে সভাপতি, মোঃ শফিকুল ইসলাম ডাবলুকে সাধারন সম্পাদক ও মনিরুল ইসলাম খানকে সিনিয়র সহ সভাপতি করে ভেড়ামারা পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com