1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন প্রতারক চক্রের নতুন নিশানায় শিক্ষকরা: মাগুরায় সক্রিয় জালিয়াত চক্র নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ ‎দারিদ্র্য জয় করে ঢাবিতে চান্স, সোনালী খাতুনকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার নওগাঁ-২,আসনের সাংসদ এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

বরিশালে কঠোর অবস্থানে পুলিশ: ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি থাকলেও বরিশালে মিছিল করেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এই কালো পতাকা মিছিল বের করা কথা ছিল।

এদিকে সকাল থেকে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় ছিল পুলিশের কঠোর অবস্থান। পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানিয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দায়িত্বে রয়েছি। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বিএনপি জানিয়েছে, সারাদেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল হবে। ৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল এবং ‘ডামি সরকারের’ পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে ডামি ও প্রহসন বলে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল (নিবন্ধিত ও অনিবন্ধিত) বর্জন করে। ডামি সংসদ বাতিলের দাবিতে ইতোমধ্যে বিএনপি সব জেলা ও মহানগরে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com