1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মতলবে তালের আটি পাড়াকে কেন্দ্র করে ভাতিজাকে কুপিয়ে জখম

মোঃ মাহফুজ আলম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দাদার লাগানো তাল গাছ থেকে তালের আটি পাড়াকে কেন্দ্র করে আপন চাচাদের হাতে সিফাত মাঝি নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। হামলার শিকার কিশোর বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় সিফাতের মা মোসা. শিরিনা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর এলাকার নজরুল মাঝির ছেলে সিফাত মাঝি (১৬) গত ২৫ মে পারিবারিক জমিতে থাকা তার দাদার রোপণকৃত তাল গাছ থেকে একটি তালের আটি পাড়ে। এ ঘটনা জানার পর তার দুই চাচা—নুর আলম (৪০) ও শাহআলম (৪৫)—তাতে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে রাত ৯টার দিকে সিফাত নামাজ শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেটের সামনে পথরোধ করে দুই চাচা প্রথমে গালমন্দ এবং পরে কিল-ঘুষি মেরে মারধর করেন। এক পর্যায়ে নুর আলম দা দিয়ে মাথায় কোপ দেন এবং শাহআলম টর্চলাইট দিয়ে মাথায় আঘাত করেন। এতে সিফাত মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হামলার সময় বিবাদীরা হুমকি দেন, এ ঘটনায় মামলা করলে সিফাতকে হত্যা করে লাশ গুম করে ফেলবেন।
সিফাতের মা মোসা. শিরিনা বেগম বলেন, আমার স্বামী বিদেশে থাকেন। সংসারের সব দায়িত্ব আমি আর আমার দুই ছেলে মিলে চালাই। আমার শ্বশুরের রোপণ করা তাল গাছ থেকে একটি তালের আটি পাড়াকে কেন্দ্র করে আমার আপন দেবররা যেভাবে আমার ছেলের ওপর নৃশংস হামলা চালিয়েছে, তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এখনো চোখের সামনে ছেলের রক্তাক্ত মুখ ভেসে ওঠে। নুরে আলম শুনেছি আজ বা কাল দেশের বাইরে চলে যাবে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, যাতে সে পালিয়ে যেতে না পারে এবং তার উপযুক্ত শাস্তি হয়। আমি চাই, আমার ছেলের ওপর যারা হামলা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে অন্য কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।
এ বিষয়ে বিবাদী পক্ষের লোকজনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাদেরকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধ থেকে সংঘটিত বলে মনে হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com