1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বরগুনার পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ আটক ৪ জন

মোঃআবু তালিব
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটায় রবিবার (২৫ মে) দুপুরে কোস্ট গার্ডের অভিযানে ৮ কেজি গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে ২০২৫ তারিখ শনিবার রাত ৮ টা হতে আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পুলিশের সমন্বয়ে বরগুনার পাথরঘাটা থানাধীন কাকচিড়ার কাটাখালি বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৮ কেজি গাঁজা ও ২ টি ডিজিটাল ওয়েট মেশিনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান বাবু (৩২), মোঃ রুবেল মিয়া (৩১), মোঃ শাহীন ব্যাপারী (৪১) এবং মোঃ আল-আমিন (২০) বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা।
পরবর্তীতে জব্দকৃত গাঁজাসহ সকল আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com