1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটের ক্ষেতলালে শিবির সভাপতির উপর বিএনপির হামলা, আহত ৭

Sumon Mondal
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
জয়পুরহাটের ক্ষেতলালে ভিজিএফ-এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির-জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। রোববার উপজেলার আলমপুর ইউপি পরিষদের সামনে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ আলী (২৫), আলমপুর ইউনিয়ন বিএনপির ৯নং ওয়ার্ডের সভাপতি জুয়েল ফকির (৪৫), রাজু (২৫), মাসুদ (৩৭), ছাব্বির হোসেন (১৮), শিহাব (১৮), আবু কাশেম (৪৭) আহত হয়েছে। আহতদের মধ্যে মোহাম্মদ আলী অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আলমপুর ইউপি পরিষদের ভিজিএফ সুবিধাভোগীদের জন্য ১ হাজার ৫১২ জনের বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী রাজনৈতিক দল বিএনপির জন্য ৩০০, জামায়াতের জন্য ১০২ এবং এনসিপির জন্য ৭০ জনের তালিকাসহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও ৩ সংরক্ষিত নারী সদস্যের তালিকা অনুযায়ী চাল বিতরণ শুরু হয়। এর মধ্যে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মতিন গত ৮ মাস আগে মারা যাওয়ায় ওই ওয়ার্ডের নাগরিকদের ইউপি সেবা প্রদানের জন্য ৭নং ওয়ার্ডের সদস্য আম্মাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। সে অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য আম্মাদ হোসেন ওই ওয়ার্ডে ৫০ জনকে ভিজিএফ সুবিধাভোগী তালিকা করে ইউপি সচিবের কাছে জমা দেন। এ নিয়ে ৯নং ওয়ার্ড বানিয়াচাপর গ্রামের বাসিন্দা ও ছাত্রশিবিরের উপজেলার সভাপতি মোহাম্মদ আলীসহ তার দলের কর্মীদের সঙ্গে ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল ফকিরের লোকজনের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে জুয়েল ফকিরের নেতৃত্বে বিএনপির কর্মী সমর্থকরা জামায়াত-শিবিরের ওপর হামলা চালান । এতে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলীসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে মোহাম্মাদ আলীকে বগুড়ার দুঁপচাচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
৯নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য আম্মাদ হোসেন বলেন, প্রকৃত দুঃস্থদের তালিকা করে ভিজিএফ চাল বিতরণ করা শুরু হলে জামায়াত-শিবিরের নেতারা সেখান থেকে কার্ডের ভাগ চান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপির ওয়ার্ড সভাপতির ওপরে হামলা করে।
আলমপুর ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান বলেন, ৯নং ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত সদস্য কাউকে জিজ্ঞাসা না করে এককভাবে তালিকা করে ভিজিএফ চাল বিতরণের চেষ্টা করেন। এতে আমাদের দলীয় লোকজন বঞ্চিত হওয়ায় আমরা পৃথকভাবে কার্ডের দাবি করলে বিএনপির লোকজন চড়াও হন এবং হামলা চালান।
ক্ষেতলাল থানার ওসি মোহাম্মাদ ফরিদ হোসেন বলেন, ‘ভিজিএফ-এর চাল বিতরণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com