1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে কোরআন তেলাওয়াত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

Md Imon
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে কোরআন তেলাওয়াত ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ নম্বর সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব জিএম ফারুক খোকন।

অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামের প্রতি অনুরাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়ার আদর্শ ও চেতনা আজও দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণার উৎস।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিভাবান কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই আয়োজন জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং শ্রদ্ধাবোধের প্রকাশ ঘটায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com