1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন বাণিজ্যচুক্তি ‘ঐতিহাসিক’ ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী গজারিয়ায় মাদক পরিবহনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ধামইরহাটে সুষ্ঠুভাবে জ্বালানি ব্যাবস্থাপনার লক্ষ নিয়ে আলোচনা সভা তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইউএনও বরাবর লিখিত আবেদন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ

দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকার মাওলানা রফিকুল ইসলাম খান

মোঃ মাহবুবুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে শুক্রবার, ২০ জুন ২০২৫ ।বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া এই সম্মেলনে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃত্ব ও নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি দেশের নারীদের মর্যাদা ও অধিকার রক্ষায় আলাদা শিক্ষা প্রতিষ্ঠান, বিসিএসসহ সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে নারীরা শিক্ষাবিদ, সেনাবাহিনী ও প্রশাসনে সমান সুযোগ পাবে।
বিশেষ অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন জামায়াতের নেতৃত্বের স্বচ্ছতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ বছর জামায়াতের দুই মন্ত্রী দায়িত্বে থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ দল দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনীতির প্রতীক বলে তিনি মন্তব্য করেন।
সভাপতি মো. আনোয়ার হোসাইন মোল্লা, জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন, বলেন দেশের নেতৃত্বে স্বচ্ছতা ও সৎ ব্যবস্থাপনা না থাকায় দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জানান, জামায়াতের কর্মীরা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, জামায়াতের নেতৃত্ব সর্বদা দুর্নীতিমুক্ত, ন্যায়পরায়ণ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে আসছে। তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
জেলা জামায়াতের আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, দলটির সকল স্তরের নেতাকর্মীরা দেশের শান্তি, সুশাসন ও উন্নয়নের জন্য নিয়োজিত। দুর্নীতিমুক্ত সরকারের মাধ্যমে দেশের সকল মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।
জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জামায়াতের দলে কেউ দুর্নীতিবাজ নেই। দল ক্ষমতায় এলে সব ধরনের অনিয়ম ও চাঁদাবাজি থেকে দূরে থাকবে।
সহ সেক্রেটারী আবু সাঈদ মুন্না এবং কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান সম্মেলনে যোগ দিয়ে দলের সুশৃঙ্খল সংগঠন এবং ঐক্যবদ্ধ কর্মযজ্ঞের গুরুত্বে গুরুত্বারোপ করেন।
রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী, রূপগঞ্জ পশ্চিমের আমীর মাওলানা ফারুক আহমাদ এবং রূপগঞ্জ উত্তরের আমীর মাহফুজুল ইসলাম আব্দুল মজিদও উপস্থিত থেকে দলের স্বচ্ছ ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের বিকাশে সকল কর্মীর ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
সম্মেলনের সঞ্চালনা করেন কর্ম পরিষদ সদস্য এ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com