1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন বাণিজ্যচুক্তি ‘ঐতিহাসিক’ ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী গজারিয়ায় মাদক পরিবহনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ধামইরহাটে সুষ্ঠুভাবে জ্বালানি ব্যাবস্থাপনার লক্ষ নিয়ে আলোচনা সভা তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইউএনও বরাবর লিখিত আবেদন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ

কমলনগর উপজেলা পরিষদে জামায়াত থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা হুমায়ুন কবির

সোহেল হোসাইন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিদ্ধান্ত অনুযায়ী আগামী স্থানীয় নির্বাচনের জন্য কমলনগর উপজেলার চেয়ারম্যান পদে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা হুমায়ুন কবির এর নামও ঘোষণা করেন।
মাওলানা হুমায়ুন কবির বাংলাদেশ জামায়াত ইসলামী কমলগনর উপজেলার সাবেক আমীর এবং কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। বর্তমান বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লক্ষ্মীপুর জেলার সহসভাপতি। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক জেল জুলুমের শিকার হয়েছেন,প্রায় বহু মামলার আসামী ছিলেন।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়া মাওলানা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ ও কর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উনাদের সহযোগিতা ও প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে আমাকে কমলনগর উপজেলা বাসীর সেবা করার জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমি কমলনগর উপজেলা-বাসীর কাছে দোয়া প্রার্থী, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমি কমলনগর উপজেলা কে লক্ষ্মীপুর জেলায় একটি মডেল উপজেলা হিসেবে রুপান্তর করতে কাজ করে যাবো,উপজেলায় সাম্য ন্যায় ও ইনসাফ কায়েম করবো, জনগণের সহযোগিতায় একটি উন্নয়নমুখী ও কল্যাণকামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবো,ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com