1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

ফলকন ইউপিতে জামায়াত থেকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম শামীম হাওলাদার

সোহেল হোসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে
কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়ন পরিষদে আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত হয়েছেন ইব্রাহিম শামীম হাওলাদার। শুক্রবার (২০ জুন) বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াত কর্তৃক আয়োজিত ওয়ার্ড সভাপতি সম্মেলনে
স্থানীয় ইউপি.পৌরসভা, উপজেলা পরিষদ,জেলা পরিষদ চেয়ারম্যান ও মেয়র পদে নির্বাচন করার জন্য প্রার্থী মনোনীত করা হয়। সেখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কমলনগর উপজেলার সভাপতি ও উপজেলা জামায়াতের সূরা ও  কর্মপরিষদের সদস্য ইব্রাহিম শামীম হাওলাদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনীত হওয়া  জনাব ইব্রাহিম শামীম হাওলাদার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ ও কর্মীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উনাদের সহযোগিতা ও প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটের মাধ্যমে আমাকে চর ফলকন ইউনিয়ন বাসীর সেবা করার জন্য নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। আমি ৫নং চর ফলকন ইউনিয়ন-বাসীর কাছে দোয়া প্রার্থী, চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আমি ৫নং চর ফলকন ইউনিয়ন কে লক্ষ্মীপুর জেলায় একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তর করতে কাজ করে যাবো,ইউনিয়নের সাম্য ন্যায় ও ইনসাফ কায়েম করবো,ইউনিয়নের জনগণের সহযোগিতায় একটি উন্নয়নমুখী ও কল্যাণকামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবো,ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com