1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

Md Jake Ullah
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াত-শিবিরের অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র আয়োজনে ধানগড়া দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।
তিনি লিখিত বক্তব্যে বলেন, সিরাজগঞ্জ- ৩ আসনের বিএনপির চার জন সংসদ সদস্য পদপ্রার্থী নওগাঁ হযরত হাজী শাহ সুফি জিন্দানী (রহ.) এর মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি বিশেষ মহল দাড়িপাল্লা মার্কা স্লোগান ব্যবহার করে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তাকে জামাত-শিবিরের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হয়েছে। যা অন্যায় ও ষড়যন্ত্রমূলক।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জি. মো. কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল হক, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজীসহ রায়গঞ্জ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com