1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

জাতীয় নির্বাচনে সামনে রেখে যশোরজুড়ে পদ-পদবিহীন আওয়ামী লীগ সন্ত্রাসীদের দাপট, শঙ্কায় সাধারণ মানুষ

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর যশোর থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা নেতারা গা ঢাকা দিলেও, তাদের আশ্রিত সন্ত্রাসী, মাদক ও অস্ত্র ব্যবসায়ীরা এখনও বহাল তবিয়তে রয়েছে। তারা প্রকাশ্যেই তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে, যা সাধারণ মানুষের মনে গভীর ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র।
শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনামলে যশোর অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছিলো। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ বিভিন্ন পর্যা পর্যায়ের দলীয় ও সহযোগী
সংগঠনের পদধারী নেতাদের ছত্রছায়ায় মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসা রমরমা হয়ে ওঠে। এমনকি, সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদও চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। এর পরপরই যশোরের পদধারী আওয়ামী লীগ নেতারাও গোপনে আত্মগোপনে চলে যান। আশ্রয়দাতারা পালিয়ে যাওয়ার পর তাদের আশ্রিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীরাও কিছুদিন আত্মগোপনে থাকলেও, আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের অভাবে তারা [পৃষ্ঠা-২ কলাম ১]
যশোরজুড়ে পদ-পদবিহীন আওয়ামী লীগ আবারও এলাকায় ফিরে এসে পূর্বের ন্যায় সন্ত্রাসী কার্যক্রম, মাদক ও অবৈধ অস্ত্রের
ব্যবসা চালিয়ে যাচ্ছে। যশোরে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে বারান্দী মোল্লাপাড়া ঢাকা রোডের আউয়াল মিস্ত্রির দুই ছেলে শাকির ওরফে শাকিল এবং আরিফ বিশেষভাবে আলোচিত। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের আশ্রয়ে থেকে এই দুই ভাই অবৈধ অস্ত্রের ব্যবসা চালাতেন বলে অভিযোগ রয়েছে। ইতঃপূর্বে শাকির ও আরিফ বিদেশি পিস্তলসহ র‍্যাবের হাতে আটকও হয়েছিলেন। এমনকি, ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন হত্যাকা-ে আরিফের সরবরাহ করা পিস্তল ব্যবহৃত হয়েছিলো, যার কারণে সিআইডি তাকে মামলার চার্জশিটে আসামি করেছিলো। এত কিছুর পরেও এই দুই ভাই বর্তমানে এলাকায় প্রকাশ্যেই ঘোরাফেরা করছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের আশ্রিত পূর্ব বারান্দীপাড়ার আরেক আলোচিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী হলো কসাই মনির। তার স্ত্রী শ্যামলীও মাদক ব্যবসার সাথে জড়িত। স্থানীয়রা জানিয়েছে, তারাও প্রকাশ্যেই এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশ তাদের আটকের কোনো পদক্ষেপ নিচ্ছে না। জনসাধারণ কয়েকবার ধরে পুলিশে দিলেও জামিনে বেরিয়ে আবার সেই একই কাজ করছে।
কুমঝুমপুরের অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে আলোচিত জাভেদ ও তার সহযোগীরা (সবুজ, সোহেল, ছোট মনি, চায়না রাজু, নাসির, চয়ন, পলাশ, হাসান) ৫ আগস্টের পর জনরোষের ভয়ে আত্মগোপন করলেও, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে তারা আবারও এলাকায় ফিরে এসেছে এবং প্রকাশ্যেই ঘোরাফেরা করছে। এই সন্ত্রাসীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের লোক হিসেবে পরিচিত। জাভেদ একাধিক হত্যা মামলার আসামি এবং তার বিরুদ্ধে মাদকের ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।
শহরের পুরাতন কসবা এলাকার আওয়ামী লীগ নেতাদের আশ্রিত ভয়ঙ্কর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আখড়া হিসেবে পরিচিত।। এসব সন্ত্রাসীর সর্বশেষ আশ্রয়দাতা ছিলেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক বিতর্কিত শেখ জাহিদ হোসেন মিলন, যিনি আবার সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী। এই সন্ত্রাসীদের মধ্যে রয়েছে ইয়াছিন মোহাম্মদ কাজল, আমিরুল, ডাবলু ওরফে ইয়াবা ডাবলু, সাগর ওরফে ইয়াবা সাগর, জনি, তরুণ, সোহাগ ওরফে ডুবার, বাবলু, তাপস প্রমুখ। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই এরা পালিয়ে গেলেও, বর্তমানে আবারও এলাকায় ফিরে এসে প্রকাশ্যে অস্ত্র ও মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
শহরের খড়কি এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ডিকু, ভুট্টো, হাফিজুর, হাফেজ, মুস্তাক আত্মগোপন করেছিলো। এদের মধ্যে হাফিজুর অবৈধ অস্ত্র অস্ত্র ব্যবসায়ী হিসেবে পরিচিত। অন্যরা মাদকের ব্যবসা এবং চাঁদাবাজির সাথে জড়িত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এলাকায় ফিরে এসে প্রকাশ্যেই ঘোরাফেরা করছে, কিন্তু পুলিশ তাদের আটকের কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এছাড়াও শহরের শংকরপুর, বেজপাড়া, ঘোপ, ষষ্ঠীতলা, রেলগেট, বারান্দীপাড়া, নীলগঞ্জ, বকচরসহ বিভিন্ন এলাকার আওয়ামী লীগের পদধারী নেতাদের আশ্রিত সন্ত্রাসীরাও আবারও এলাকায় ফিরতে শুরু করেছে। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং গোপনে নানা অপরাধমূলক কর্মকা- চালিয়ে যাচ্ছে। তবে অভিযোগ উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্ট আওয়ামী লীগ পদধারী নেতাদের অনুসারী এসব চিহ্নিত অপরাধীকে আটকের কোনো পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে কোতোয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, তারা ইতোমধ্যে বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছেন এবং তাদের
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com