1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এবি পার্টি: মুহাঃ শহিদুল ইসলাম

Saidur Rahman
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

অধিকার ভিত্তিক রাজনীতির মাধ্যমে এবি পার্টি বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে নানা পেশার মানুষের সাথে রবিবার (২৯ জুন) বিকেলে মতবিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণকালে এবি পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহবায়ক অধ্যক্ষ মুহাঃ শহিদুল ইসলাম এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোই এবি পার্টির মূলনীতি। এবি পার্টি মনে করে, এগুলো প্রতিষ্ঠিত হলেই একটি রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র হিসেবে পরিণত হবে। তিনি সবাইকে আগামী নির্বাচনে ঈগল পাখি মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নবাবগঞ্জ উপজেলা আহবায়ক জনাব আনোয়ার হোসেন, এবি যুব পার্টি দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব সাইদুর রহমান সুমন, সদস্য সচিব জনাব হাদিসুর রহমান, জেলা ছাত্র পক্ষ আহবায়ক এরশাদ হোসেন, বিরামপুর উপজেলা যুগ্ম আহবায়ক জনাব মজিবর রহমান, এবি যুব পার্টি নবাবগঞ্জ উপজেলা সদস্য সচিব বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন কিসকু, শ্রমিক সমন্বয়ক আকবর আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com