1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

দীর্ঘ ২৩ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে পটুয়াখালীতে চলছে ব্যাপক আয়োজন

মোঃ মামুন হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ২৩ বছর পর ২রা জুলাই পটুয়াখালীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপি’র সম্মেলন ২০২৫, সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে চলছে ব্যাপক আয়োজন। ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলার মহাসড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত।
পটুয়াখালী জেলা বিএনপির কমিটিকে নতুন করে ঢেলে সাজানো এবং নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যই এই সম্মেলনের আয়োজন। সম্মেলনের বাকি আর মাত্র দুই দিন এরই মধ্যে আয়োজনের ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন। গুরুত্বপূর্ণ এ কমিটির উপর নির্ভর করছে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের ভবিষ্যৎ। গত ২৪ শে জুন কেন্দ্রীয় কার্যালয় থেকে সম্মেলনের তারিখ ঘোষণার পর পরই জেলা সকল স্তরের নেতাকর্মীরা নড়েচড়ে বসছেন। এবারের সম্মেলনে দলের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন।
সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আজ সকালে পটুয়াখালীতে এসে উপস্থিত হয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তাকে স্বাগত জানাতে সকাল থেকে শহর জুড়ে চলছে নেতাকর্মীদের সমাগম। আহবায়ক কমিটির ৩০ জন সহ ১৪ টি ইউনিটের ১৪১৪ জন ভোটার উপস্থিত থেকে ভোট প্রদান করবেন বলে জানা যায়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com