1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

চিলমারী উপজেলায় ২৪ ঘন্টার ব্যবধানে বিএনপির দুই নেতাকে অব্যাহতি

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সহকর্মীর উপর হামলার অভিযোগে চিলমারী উপজেলা বিএনপির দুই নেতাকে নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (০৪ জুলাই) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন চিলমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ হোসেন পাখি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা অমান্য, শৃঙ্খলাভঙ্গ ও চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মকভাবে জখম করার অভিযোগে তাদেরকে কমিটি থেকে সরানো হয়েছে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে আব্দুল মতিন সরকার শিরিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে দলীয় সূত্রে জানা গেছে, শিগগিরই তাদেরকে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করা হতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com