1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে ফ্যাসিস্ট সরকার: নার্গিস বেগম

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশ আবারও অনিরাপদ জায়গায় নিয়ে যাওয়া অপচেষ্টা চলছে। আজকে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যে কারণে দেশে হত্যা খুন ধর্ষণ বেড়ে গেছে। দেশে নির্বাচিত সরকার নেই বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে, তারা কাঙ্খিত ভুমিকা পালন করছে না। তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের থেকে আমাদের সজাগ থাকতে হবে।
মঙ্গলবার যশোর নগর মহিলা দলের ৪ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ লাইন টালিখোলা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন। তিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচার এরশাদকে লড়াই করেছিলেন। সেই লড়াই দেশের সমগ্র জনগণ তাকে আকন্ঠ সমর্থন দেয়। যে কারণে তিনি স্বৈরাচার এরাশাদকে হটিয়ে গণন্ত্রণ ফিরিয়ে আনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত জনাবন্ধব কর্মসূচি সমাপ্ত করেন। তিনি দেশে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন যা কেই ভাবেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন ,বর্তমান সরকার অন্র্Íবর্তীকালীন সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকারের মেয়াদ থাকে তিন মাস। তাদের মৌলিক পরির্তন আনার কোন সুযোগ নেই। বিএনপি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে চায়, যে কারণে নির্বাচন দাবি করছে। তাই গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে নির্বাচন দিতেই হবে। আমাদের মনে রাখতে আওয়ামী লীগের দরদ দেখানোর কোন সুযোগ নেই। তাদের সাথে ন্যূনতম কোন সম্পর্ক রাখা যাবে না। অতীতে তারা বিরোধী যে কর্মকান্ড করছে, লুকিয়ে থেকেও তারা সেই কাজ করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এ থেকে আমাদের সব সময় চোখ কান খোলা রাখতে হবে। আমাদের মনের রাখতে হবে, লড়াই এখনো শেষ হয়নি। ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমাদের লড়াই শেষ হবে। আমরা বাংলাদেশকে বিশ্বের বুকের একটি মর্যাদাশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চাই।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চঁাদ, নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি আলী হোসেন মদন, বিএনপি নেতা আকবর হোসেন খোকন প্রমুখ। নারী নেত্রী লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com