1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

মান্দায় পাঁচ মাদক সেবনকারীর কারাদণ্ড

এনামুল হক 
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

নওগাঁ মান্দায় পৃথক অভিযানে পাঁচজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সতিহাট বাজার ও কামাড়কুড়ি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মধ্য মৈনম গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৬) এবং ইলশাগাড়ি গ্রামের মোজাফ্ফরের ছেলে আল আমিন (২৬)। তাদের গাঁজা সেবনের অপরাধে গ্রেফতার করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার লাইলা আন্জুমান বানু তাদের ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।অপরদিকে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে কামাড়কুড়ি গ্রামের বাবলুর ছেলে তপন (১৮), বড় বেলালদহ গ্রামের শহীদুল ইসলামের ছেলে জুয়েল রানা (২১) এবং প্রসাদপুর গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে আব্দুল হাকিম (২৩) কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আব্দুল্লা হিল বাকী বলেন, তাদের গ্রেপ্তারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com