1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ধর্মব্যবসায়ী হাসিনার দোসর চরমোনাই পীর পিআর পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায় — বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল বলেছেন, “চরমোনাই একটি ধর্মব্যবসায়ী দল, যারা গত ১৫ বছর শেখ হাসিনার সেবাদাস ছিল। এখন তারা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ক্ষমতায় যেতে চায়।”
শনিবার (১২ জুলাই) দুপুরে কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে নতুন সদস্যদের ভর্তি এবং পুরনো সদস্যদের নবায়ন ফরম পূরণ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. কুদ্দুসুর রহমান আকন ও মো. মাহাবুবুল হক নান্নু।
বিশেষ অতিথির বক্তব্যে মাহাবুবুল হক নান্নু বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে জামায়াত যে অপপ্রচার চালাচ্ছে, তা প্রত্যাহার করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সভাপতি জিএম সবুর কামরুল, সদস্য মো. এনামুল হক এলিন সরদার, অ্যাডভোকেট মো. মাহেব হোসেন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাদল, আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির গোলদার,  শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা হেলাল কিরন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম তুষারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com