1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা কাজী খান এর স্মরণসভা

sajib khan
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ১৩/০৭/২৫ ইং রোজ রবিবার পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নেতা মরহুম এ্যাড. কাজী খাঁনের স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৩ জুলাই বিকেল ৩টায় শ্রীপুর উপজেলা সদরের রেলস্টেশন সংলগ্ন এলাকায় মরহুম কাজী খাঁন এর অফিসে এ স্বরণ সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির সরকার এর সভাপত্বিতে ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সেলিম আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব এ্যাড. রাজিবুল আলম ব্যাপারীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তাছাড়াও উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব মো: খাইরুল কবির মন্ডল আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ব্যাপারী,যুগ্ন আহ্বায়ক এ্যাড. আহসান কবির, আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা,

আফাজ উদ্দিন মোল্লা, মো:বিল্লাল হোসেন,আমগীর হোসেন, সাবেক ছাত্র নেতা আরাফাত ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন, ছাত্র নেতা মজিবউদ্দিন সগির সহ বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ বাচ্চু প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খাঁন ও শহিদুল্লাহ শহীদ,জাসাস নেতা সোহেল মন্ডল,ছাত্র নেতা রাজিব মন্ডল ও যুবদল নেতা মিলন সহ সকল প্রয়াত নেতাদের বিদেহি আত্নার মাগফেরাত কামনা করেন।

অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন ব্যাপারী প্রয়াত পৌর বিএনপি নেতা কাজী খানের বর্ণ্যাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন ও তার আত্নার মাগফেরাত কামনা করেন। তাছাড়া মরহুম কাজী খানের ব্যবহৃত অফিসটি বিএনপির সাংগঠনিক কাজের জন্য উন্মুক্ত ঘোষনা করেন।

আলোচনা সভা শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com